বাইরে বের হওয়ায় কেরানীগঞ্জে ২৬ জনের জেল-জরিমানা জরিমানা

সংগৃহীত ছবি

সারা দেশ

বাইরে বের হওয়ায় কেরানীগঞ্জে ২৬ জনের জেল-জরিমানা জরিমানা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুলাই, ২০২১

সারা দেশে সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার। দ্বিতীয় দিনেও বিনা কারণে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় ৪ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২২ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে শাস্তি প্রদান হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads