পটুয়াখালীর বাউফলের বিলবিলাস গ্রামে পানিতে ডুবে অনুক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
তার বাবার নাম পরেশ চন্দ্র দাস। স্থানীয়রা জানায়, সবার আগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত. ঘোষণা করেন।





