পটুয়াখালীর বাউফলের মাধবপুর বাজারে এক সনাতন ধর্মাবলম্বীর দোকানঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারে পরিতোষ হালদার তার পৈত্রিক সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে বীজ ও সারের ব্যবসা করে আসছেন। সকালে স্থানীয় বিএনপি নেতা ফারুক হাওলাদারের (৪২) নেতৃত্বে মাসুম হাওলাদার (৩৮), দেলোয়ার হোসেন (৪৮) আবুল হাওলাদার (৫২) জাফর উল্লাহ (৪৫) জাকির উল্লাহ (৫০) রিয়াজ হাওলাদার (২৮) এবং যুবরাজ উল্লাহ (২৮) মিলে দোকানঘরে ঢুকে মালামাল ফেলে দিয়ে দোকান ঘরটি দখল করে নেয়।
এ বিষয়ে ফারুক হাওলাদারের সঙ্গে গাযোগের চেষ্টায় তাকে পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিতোষ হাওলাদারের স্ত্রী কাজল রানী থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’





