সারা দেশ

বাউফলে ১০ মন ইলিশের পোনা আটক

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জানুয়ারি, ২০২১

বাউফলের কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে ১০ মন ইলিশের পোনা (চাপিলা) আটক করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান অভিযান চালিয়ে ওই ইলিশের পোনা জব্দ করেন।

স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ি জানান, ঢাকায় চালানের উদ্দেশ্যে পাশের ভোলা জেলার লালমোহন এলাকার ইউসুফ নবী ও জামাল মেম্বরের মাছের ট্রলারযোগে ৯টি ডোলভর্তি অর্ধলক্ষাধিক টাকা ম‍ূল্যের ওই ইলিশের পোনা (চাপিলা) মাছগুলো নিয়ে আসা হয়। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে ডোলভর্তি মাছগুলো পন্টুনে ফেলে ট্রলার নিয়ে সটকে পড়েন সংশ্লিষ্টরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান জানান, মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে। এতিমখানা, লিল্লাবোডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads