সারা দেশ

বাকৃবিতে আবারও রেলপথ অবরোধ কোটাবিরোধীদের, দুর্ভোগে যাত্রীরা

  • ''
  • প্রকাশিত ৪ জুলাই, ২০২৪

ময়মনসিংহ প্রতিনিধি:

প‍্যাকেজ- সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকুরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে রেলপথ অবরোধ করে রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে পোনে ১টা পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন জব্বার আলী মোড়ে গিয়ে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে। পোনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় আড়াই ঘন্টা ধরে আটকে রেখেছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

জামালপুর জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা খুব প্রকাশ করে বলেন প্রায় আড়াই ঘন্টা ধরে এই ট্রেনটিআটকে রেখেছে শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগকে শিকার হচ্ছেন তারা। বেশ কয়েকজন যাত্রী জানান তারা গুরুত্বপূর্ণ কাজে ট্রেনে উঠেছেন যথা সময়ে গন্তব্যস্থলে পৌছাতে না পারলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

আন্দোলনকারীদের সাথে সরকারের সমাধান হওয়া উচিত নয়তোবা প্রতিদিন এভাবেই হয়রানির শিকার হতে হবে বলে মন্তব্য করেন যাত্রীরা।এখন সময় বিকেল সোয়া ৩টা এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রেলওয়ে পথে ট্রেন চল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত রেলের উপর অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে হাজারও শিক্ষার্থী।

যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সতর্ক অবস্থায় অবরোধস্থলে অবস্থান করছেন।

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন সুপারিডেন্ট নাজমুল হক খান জানান শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিছুক্ষণের মধ‍্য ট্রন চলাচল শুর হবে।পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এদিকে দীর্ঘ আড়াই ঘন্টা রেল পথ অবরোধ থাকার কারনে রেলপথে চলাচলরত যাত্রীদেরকে চরম ভোগান্তিতে পোহাতে দেখাগেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads