সারা দেশ

বাগেরহাটে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

  • ''
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে আন্দোলনকারীদের সাথে- আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। এসময় কযেকজন আহত হয়। রোববার সকালে খুলনা-পিরোজপুর মহাসড়কের বাগেররহাট জেরা প্রশসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আন্দোলনকারীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পার্শবর্তি সেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনের পোস্টার ছিড়ে ফেলে। এসময় তারা কয়েকজন সরকার সমর্থকের উপর হামলা করে।

কিছু সময় পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় কয়েকজন আহত হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, এখন পুরস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রযেছে।

এদিকে বাগেরহাটের রামপালের ফয়লা এলাকায় আন্দোলনকারীরা মহাসড়ক দখল করে নেয়। পরে তারা আওয়ামী লীগ অফিস ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাস্থল থেকে মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুরি রহমান তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়ে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসলেুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads