সারা দেশ

বাগেরহাটে এক মণ গাঁজাসহ দুই মাদক কারবারিে আটক

  • ''
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট থেকে এক মণ (৪০ কেজি) গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।  বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাটের মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে অভিযান চালিয়ে পিকআপ তল্লাশি করে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।  গ্রেফতার আবুল হোসেন (৩২) চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মোঃ সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে রাস্তার উপর অভিযান পরিচালনাকালে  ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯ পিকআপ তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলামকে  গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আসামীরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল।  এ ব্যাপারে গ্রেফতার আবুল হোসেন ও মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনী  ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads