সারা দেশ

বাগেরহাটে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

  • ''
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :

‘পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে’ -স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের আয়োজনে বুধবার ( ৩ জুলাই) ”রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয় ও দরিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান।

এ সময় কোডেক এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী , সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বক্তারা, পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কোডেক এর এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। গাছের যত্ন, পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীগণ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ কর্মসূচী সফল হবে বলে তারা আশা প্রকাশ করেন।


উল্লেক্ষ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক এ বছর বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ গাছ লাগানো উদ্যোগ গ্রহণ করেছে । তারই অংশ হিসেবে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরনের মাধ্যমে এ কর্মসূচীর সুচনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads