সারা দেশ

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • ''
  • প্রকাশিত ৪ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাগেরহাট সদর উপজেলার চিতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, চিতলী মৃত আঃ আজিজ শেখের ছেলে আবু দাউদ শেখ (৪৯) ও তার স্ত্রী তোহেলি সুলতানা লাকি (৪৫)। তাদের দুটি সন্তান রয়েছে। নিহত আবু দাউদ শেখ স্থানীয় বাজারে ইট বালি ব্যবসা করতেন।

নিহতদের মেয়ে জান্নাতুল ফেরদৌস লামিয়া (১৭) জানান, তার পিতা মাতার মধ্যে কোন কলহ ছিল না। গত রাত ৩ টা পর্যন্ত সে তার পিতা-মাতা ও ভাই একই রুমে গল্প করেছে। এরপর তার পিতা মাতা তাদের রুমে ঘুমাতে যা চলে যায়। সকালে তার ভাইয়ের পরীক্ষা থাকায় ঘুম থেকে উঠে পিতামাতার রুমের সামনে যায়।

নিহতদের ছেলে আল কাইয়ুম সিয়াম (১৩) জানায়, সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মায়ের রুমের সামনে গিয়ে তাদের দেখতে পান। এরপর তার বাবা-মা আবার ঘুমাতে যায়। কিছু সময় পর বাসার ছাদে কাজ করা মিস্ত্রিরা এসে কলিং বেল চাপতে থাকে। সে মনে করেছিল তার বাবা-মা উঠে মিস্ত্রিদের দরজা খুলে দেবে। কিন্তু দরজা না খোলায় সে তার বাবা মার দরজায় এসে ধাক্কা দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় পাশের জানালার ফাঁক দিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার মায়ের গলায় ফাঁস লাগানো চিহ্নসহ মৃতদেহ এবং বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী এসে তার বাবাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরতায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের সন্তানরা জানান, তাদের পিতামাতার সাথে কোন প্রকার কলহ ছিল না।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads