বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে পিকআপ চাপায় মোছা. শোভা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৫ মে) সকালে ওই শিশুটি মায়ের সাথে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রামপালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র সামনে পৌঁছালে পিকআপটি তাকে পিছন থেকে চাপা দেয়।নিহত শোভা খাতুন রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের মো: আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশুটি ময়ের সাথে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পিছন দিকে থেকে পিক-আপ এসে চাপা দিয়ে চলে যায়। শিশুটিকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রামপাল থানার ওসি তদন্ত বিধান কুমার বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক পিকআপ আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে ।





