সারা দেশ

বাগেরহাটে বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে

  • ''
  • প্রকাশিত ২০ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে অসুস্থ্য ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভক্তভোগীদের দাবী খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ এপ্রিল) ভোর রাতে খাউরিয়া ইউনিয়নের বানিয়াখারী বাজান সংলগ্ন হাবিবুর রহমান তোতার ও ৯ নম্বর ওয়ার্ডের নারায়ন চৌকিদারের বাড়িতেও বাড়িতে এ ঘটনা ঘটে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃতরা হচ্ছেন, হাবিবুর রহমান হাওলাদার, মামুনুর রশিদ, ফেরদৌস, জ্বীন, হাসান হাওলাদার, তিতাস হাওলাদার, আশ্রফুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, মোঃ নাইম, নারায়ন চৌকিদার, মোঃ শামিমা আক্তার, হিরা আক্তার, আখি আক্তার, মারিয়া আক্তার, শ্যামলী রানী।

চিকিৎসাধীন গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও নারায়ন চৌকিদার জানান, তারা রাত ১০টার দিকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ঘুম ভাঙ্গলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। এছাড়া ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে । খবর পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের ধারনা চোরচক্র কোন এক সময় তাদের খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে রেখে গেছে। এরপর ওই দুই বাড়ির স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

তবে মোরেলগঞ্জ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়। বিয়ে বাড়ির খাসির মাংস যারা খেয়েছে, তারাই অসুস্থ্য হয়েছে এমনটা জানা গেছে। মালপত্র লুটপাটের সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads