বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের মাধ্যমে সমলয়ে ধান রোপনের উদ্বোধন করা হয়েছে। সকালে বাগেরহাট সদর উপজেলার খল্সি অর্জুনতলা বাদোখালী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ধান রোপনের উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দত্ত, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষ করলে কৃষক অনেক দিক দিয়ে লাভবান হবে। অন্যদিকে কৃষিতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারলে, সময় ও ব্যয় দুটোই কমবে। পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে। ৫২ শতাংশ জমিতে ধান রোপন একজন কৃষকের অন্তত ৬ জন শ্রমিক লাগে। যাতে ব্যয় হয় তিন হাজার টাকা। কিন্তু এই একই পরিমান জমি রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে লাগাতে ১ হাজার থেকে ১২‘শ টাকা লাগতে পারে। সেই সাথে সময় লাগবে দুই ঘন্টার কম। এসব কারণে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা খুবই জরুরী।





