বাগেরহাটের মোল্লাহাটে নিজ বসত ঘরের ভিতর থেকে পিতা মোঃ হায়দার মোল্যা (২৮) ও তর পুত্র জিসানের (৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার (২৮ অক্টোবর) রাতে মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের তাদের বসত ঘরের ভিতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয় হায়দার মোল্যা ওই গ্রামের সলেমান মোল্যার ছেলেপুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, হায়দার মোল্যা গত দুই মাস ধরে ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করতেন।হায়দার মোল্যার সাথে তার স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে গত ৬/৭ মাস ধরে তিনি তার পিতার বাড়ীতে অবস্থান করেন। মোঃ হায়দার মোল্যার শিশু পুত্র জিসান তার দাদীর সাথে তার বাড়ীতে থাকতো। গতকাল বৃহন্পতিবার (২৭ অক্টোবর)রাতে হায়দার মোল্যা ঢাকা হতে বাড়ীতে আসে।
শুক্রবার সন্ধায় হায়দার মোল্যা তার বসত ঘরের ভিতর শিশু পুত্র জিসানকে (৩) বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজে তার ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা তার বসত ঘরের দরজা ভিতর থেকে দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হয়।ডাকাডাকির একপর্যায়ে কারো কোন সাড়াশব্দ না পেলে তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মোঃ হায়দার মোল্যা ও তার শিশু পুত্র জিসানের মৃতদেহ দেখতে পায়। পরে তারা মোল্লাহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে।
ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।





