বাগেরহাটে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে বৃদ্ধ আটক

প্রতীকী ছবি

অপরাধ

বাগেরহাটে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে বৃদ্ধ আটক

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৯

বাগেরহাটের শরণখোলায় তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে খিতিশ চন্দ্র (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

তাপালবাড়ি ফাড়ি পুলিশ খিতিশ চন্দ্রকে গতকাল রোববার আটক করে। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন।

এলাকাবাসীরা জানান, স্থানীয় তাফালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনী পড়ুয়া ওই ছাত্রী রোববার বেলা ১২টার দিকে একটি মিষ্টির দোকানে নাস্তা খেতে যায়। তখন আশপাশে কোনো লোক না থাকার সুযোগে উপজেলার তাফালবাড়ি  বাজার সংলগ্ন এলাকার যাদব চন্দ্রের ছেলে খিতিশ চন্দ্র (৬৫) শিশুটিকে জড়িয়ে ধরে। শিশুটি  নাস্তা রেখে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মাকে জানায়। পরে শিশুটির মামা বিষয়টি স্থানীয় তাফালবাড়ি পুলিশ ক্যাম্পে অবহিত করলে পুলিশ তাকে আটক করে  থানায় নিয়ে যায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ্ আল সায়ীদ জানান,  শিশুটির সঙ্গে অনৈতিক আচরনের অভিযোগে খিতিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads