কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার শাহপুর এলাকা থেকে ডালিম মিয়া (২৮) নামের এক ইউপি সদস্য কে সকাল ৭১০ লিটার চৌলাই মদসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় গ্রেফতারকৃত ইউপি সদস্য ডালিম বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড মেম্বার।
পুলিশ জানায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শনিবার ১১ মে সকাল ০৭:৪৫ ঘটিকার সময় বাজিতপুর উপজেলার শাহপুর এলাকা থেকে বর্তমান ইউপি সদস্য ডালিম মিয়া (২৮), পিতা-মো: খুর্শিদ মিয়ার বসতবাড়িতে এক অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত ডালিম মিয়া‘র দেয়া তথ্যের ভিত্তিতে ০৮:০৫ মিনিটের সময় শাহপুর চেঙ্গাহাটিস্থ ডালিম এর ভাড়া নেয়া বাসায় (বাড়ীর মালিক : মো: আল-আমিন মিয়া, পিতা-মৃত জালাল মিয়ার বাসায় এক অভিযান পরিচালনা করে ৭১০ লিটার চৌলাই মদ উদ্ধার করে সকাল ০৮:৫৫ মিনিটের সময় জব্দ তালিকামুলে জব্দ করেছে। এ বিষয়ে পুলিশ জানায় উল্লেখিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ০২জন আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধ বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





