চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া ৫নং ওয়ার্ড়ের সকাল ৮ টায় পাহাড়ি বানরের কামড়ে এক কিশোর যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক ওই এলাকার
ফরিদ আলমের পুত্র মোহাম্মদ তারেক (১৪)।
জানাগেছে গতকাল ৬ জুন সকালে মাতামুহুরি নদীর পাশদিয়ে একটি পাহাড়ি বানর এলাকায় চলে আসে। পথিমধ্যে ওই যুবক বানরটির সামনে পড়ে। এসময় দল ছুট একটি বানরটি অতর্কিত ভাবে তারেককে কামড়িয়ে গুরুতর ভাবে আহত করে।
আক্রমণের শিকার কিশোর যুবক তারেক এখন কক্সবাজার সরকারি হাসপাতালে ভর্তি আছে। বানরটি স্থানীয় লোকজন ধরে বন্দী করে। বনবিভাগের লোকজন বানরটি উদ্ধার করার জন্য লোকজন পাঠিয়েছেন বলে জানা গেছে।





