বান্দরবানের নিখোঁজ কিশোরী বেনাপোলে উদ্ধার

আটক সোলাইমান

সংগৃহীত ছবি

সারা দেশ

বান্দরবানের নিখোঁজ কিশোরী বেনাপোলে উদ্ধার

  • শার্শা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০২১

বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ সতের বছর বয়সী এক কিশোরীকে বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজহওয়ার ৬ দিন পর মঙ্গলবার রাতে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সোলাইমান (২০) নামে এক যুবককে আটক করা হয়।

আটক সোলাইমান বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের আবু হাসেমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান,এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অভিভাবকরা লামা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়। ৬ দিন পর বেনাপোল বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময়তার সাথে থাকা সোলাইমান নামে এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি লামা থানায় জানানো হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে। তারা এলে তাদের কাছে উভয়কে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads