বান্দরবানে বন্ধ সব পর্যটনকেন্দ্র

সংগৃহীত ছবি

জাতীয়

বান্দরবানে বন্ধ সব পর্যটনকেন্দ্র

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২০

বান্দরবানে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলার সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দে্ওয়া হয়েছে।

জেলা প্রশাসকের জারি করা নির্দেশে পর্যটকদের না আসার জন্য বলা হয়েছে। আবাসিক হোটেল-মোটেলেও কোনো পর্যটক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বান্দরবানে অবস্থান করা পর্যটকদের বান্দরবান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন বলেছেন, জেলায় এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। নিরাপদ এ অবস্থা ধরে রাখতে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করে পর্যটকদের বান্দরবানে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। এ জন্য জেলা শহরের মেঘলা, নীলাচলসহ সব পর্যটনকেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একইভাবে শৈলপ্রপাত, নীলগিরি, স্বর্ণমন্দির ও রামাজাদিতেও পর্যটকদের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।উপজেলাগুলোতেও পর্যটনকেন্দ্র বন্ধ করে দিয়ে পর্যটকদের ঢুকতে দেয়া হচ্ছে না।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম জানিয়েছেন, রুমার বগালেক, কেওক্রাডং, তাজিংডং ও রিজুক ঝরনায় বাইরের লোকজনকে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads