বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরগুনার বামনা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার সকালে বামনা প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশের ওয়াকার্স পার্টি’র সদস্য ও ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজুর সভাপতিত্বে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে রাজিব হাওলাদার পলাশকে সভাপতি ও মনোতোষ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বামনা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়াকার্স পার্টি’র সদস্য জাকির হোসেন রাজু, ওয়াকার্স পার্টির সদস্য জহিরুল আলম মোস্তফা, সুমন হাওলাদার, আবু সালেহ সাগর প্রমুখ।





