নেত্রকোণার দুর্গাপুরে যাত্রীবাহী বাসে বিশৃঙ্খলা করার অভিযোগে শিমুল শেখ (২৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। গতকাল রোববার রাতে এই ঘটনা ঘটে।শিমুল গৌরিপুর থানার বারআনি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
জানা যায়, গতকাল বিকেলে ঢাকা থেকে দুর্গাপুরে উদ্দেশ্য ছেড়ে আসা একটি বিআরটিসি শ্যামগঞ্জ মোড় থেকে একটি বখাটে যুবক বাসে উঠে। বাসে উঠার পরেই ওই যুবক হেলপারের সঙ্গে বিভিন্ন ভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলপারকে মারধোর শুরু করে। এই বাসে করে গতকাল বিকেলে ব্যক্তি কাজ শেষে নিজ কর্মস্থল যোগ দিতে ঢাকা বিআরটিসি বাসট্যান্ড থেকে দুর্গাপুরে রওনা হয় ইউএনও।
এ অবস্থায় বখাটে যুবক অতিরিক্ত বিশৃঙ্খলা করা শুরু করলে তিনি মোবাইল ফোনে পুলিশকে জানায়। পরে দুর্গাপুর বাসট্যান্ডে বাস থামা মাত্রই পুলিশ বখাটে শিমুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওসির কার্যালয়েই ওই ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারজানা খানম ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে বখাটে যুবককে উক্ত্যতের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম জানায়, এই ঘটনার ভুল ব্যাখ্যা নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় ভুল সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আসলে গতকাল ঢাকা থেকে বাসে করে আসার পথে একটি বখাটে যুবক অতিরিক্ত বিশৃঙ্খলা ও হেলপারকে মারধোরের অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৬০ ধারা মোতাবেক ১ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।





