বাহুবলে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্র নিহত

ঘাতক পিকআপ ভ্যানটি শায়েস্তাগঞ্জে আটক করে উত্তেজিত জনতা

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

বাহুবলে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্র নিহত

  • বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৮

বাহুবলে পিকআপ ভ্যান চাপায় হাসন মিয়া (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বিকাল ৫টায় উপজেলার সিলামীস্থ (প্রকাশিত চারগাঁও) ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসন উপজেলার পূর্ব হাবিজপুর গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল মতিনের পুত্র এবং তগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, শনিবার বিকাল ৫টায় হাসন বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হবার সময় পুটিজুরী থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৮২৩৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও মহাসড়কের শায়েস্তাগঞ্জে আটক করে উত্তেজিত জনতা।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত করে অবরোধ তুলে দিলে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads