বাড়ি ফেরা হলো না অষ্টম শ্রেণী পড়ুয়া রিসানের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাড়ি ফেরা হলো না অষ্টম শ্রেণী পড়ুয়া রিসানের

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০২২

দিনাজপুরের ঘোড়াঘাটে রিসান (১৫) নামের এক কিশোর ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলেটির ডান পায়ের রগ ও গলা কাটা অবস্থায় মাটিতে পরে ছিল।

শনিবার (২৯ জানুয়ারী) উপজেলার রানীগঞ্জ বাজারের গোহাটির পেছনে একটি সাপ্তাহিক হোটেলের ভিতর থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব এবং ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির।

নিহত রিসান (১৫) উপজেলার কশিগাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে। শুক্রবার রাত থেকে ছেলেটি নিখোঁজ ছিল। সে রানীগঞ্জ হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করত।

স্থানীয়রা জানান, সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রানীগঞ্জে গরু-ছাগলের হাট বসে। আর এই দুইদিন পাশ্ববর্তী পাঁচবিবি উপজেলার এক ব্যবসায়ী জায়গা ভাড়া নিয়ে সেখানে টিনের চালাযুক্ত একটি খাবারের হোটেল করত। শনিবার দুপুরে বন্ধ থাকা সেই হোটেলের ভিতর রক্তাক্ত এক শিশুর মরদেহ দেখতে পেয়ে তারা থানা পুলিশকে খবর দেন। নিহত রিসান ওই হোটেলেই হাটের দিন হোটেল শ্রমিক হিসেবে কাজ করত এবং হাটে আসা লোকজনকে হোটেলে খাবার খেতে ডাকহাক করত।

রিসানের মা ওমিসা বেগম জানান, “তার ছেলে পড়াশুনার পাশাপাশি সংসারের হাল ধরতে রানীগঞ্জ গোহাটির একটি সাপ্তাহিত হোটেলে কাজ করত। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০টায় তিনি বিছানায় শুয়ে পড়েন। শোবার আগে ছেলে রিসানকে কল দিয়ে বাড়িতে আসতে বললে, তার ছেলে জানান, ‘সে বাজারে আছে এবং কিছুক্ষণ পরে বাড়িতে ফিরবেন।’ এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে রিসান বাড়িতে ফেরেনি।”

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, “শনিবার দুপুরে আমরা মরদেহ উদ্ধার করেছি। হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে শনাক্ত করার জন্য আমরা অনুসন্ধান শুরু করেছি। ময়না তদন্তের জন্য আমরা মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads