বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবে ঢাকাস্থ মনপুরা ও চরফ্যাশন জাতীয়তাবাদী দলের এক অনুষ্ঠানে যোগদান শেষে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
মোশাররফকে আটকের ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।





