জাতীয়

বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০২১

বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দ‌ক্ষিণ কেরাণীগঞ্জ শাখা বিএনপির সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্বশুর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি গণমাধ্যমকে বলেন, রায়েরবাজারের বাসা থেকে নিপুণ রায়কে আটক করে নিয়ে গেছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads