বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ব্যতিত পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে রাজধানী বনানীর বিউটি মলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান বাংলা শপার্স লিমিটেডকে একই অপরাধে বিএসটিআই আইন ২০১৮, অনুযায়ী পরামর্শ প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক, ডিএমআই (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে, বিএসটিআই 'র এ ধরনের, অভিযান অব্যাহত থাকবে।





