বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবি গণমাধ্যম অধিকারের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবি গণমাধ্যম অধিকারের

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারে দাবি জনিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের সংগঠন 'গণমাধ্যম আমাদের অধিকার'।

গত ১৭ এপ্রিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় এই দুই সম্পাদকসহ ৪ জনের নামে মামলাটি দায়ের করা হয়। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান গণমাধ্যম আমাদের অধিকার আদায়ের মূলধারার সাংবাদিকদের একটি ওই সংগঠন।

চাল চুরির সংবাদ প্রকাশের জেরে ডিইউজের সদস্য জাগো নিউজ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় উদ্বেগ জানান সংগঠনের সদস্যরা।

আজ এক বিবৃতিতে গণমাধ্যম আমাদের অধিকারের সদস্য খাজা মেহেদি শিকদার বলেন, দেশের এ সংকটের সময় যারা গণমাধ্যমের হাত বেধেঁ দিতে চায় তারা আসলেই কারা? সত্য ঘটনা তুলে ধরা হলো সাংবাদিকদের দায়িত্ব আর এই দায়িত্বে যারা বাধা দেয় তারা দেশের শত্রু। এই দেশের শত্রুদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিবৃতিতে তিনি আরও বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের কারণে কোনও ধরণের বিভ্রান্তি থাকলে কিংবা কোনও মহল ক্ষুব্ধ হলে তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রতিবাদ কিংবা ব্যাখা পাঠিয়ে প্রতিকার চাইতে পারে।প্রতিকার চাওয়াটাই প্রচলিত রীতি। কিন্তু তা না করে দেশের শীর্ষ দু'টি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পেপারের সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করে সাংবাদিকতার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে।

সংগঠনের সদস্যরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় এ ধরণের মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে আমাদের কলমকে ঠেকানোর জন্য। এ মামলার মধ্যদিয়ে সাংবাদিকদের নাজেহাল ও হয়রানী করাই মূল উদ্দেশ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads