সারা দেশ

বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

  • ''
  • প্রকাশিত ২৮ জুন, ২০২৪

লালমনিরহাট প্রতিনিধি

জেলার কালীগঞ্জ উপজেলার বালাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সামসুল হক (৪৩) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বালাপারা এলকায় নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত সামসুল হক চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার মৃত বদিউজ্জামান এর ছেলে ও কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ীতে বিদ্যুতের তার মেরামত করছিলেন সামসুল হক। এ সময় অসাবধানতা বশত তার ছিড়ে যায় এবং সেই তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads