জাতীয়

বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ অগাস্ট, ২০২১

বিধি-নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে প্রায় সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে পর্যটন আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো তথ্য প্রজ্ঞাপনে জানানো হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক খোলা থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও শপিংমল খোলা থাকবে একই সময় অর্ধেক আসন খালি রেখে রেস্তোরাঁ ও খাবার দোকান খোলা রাখা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১১ আগস্ট থেকে দেশব্যাপি চলাচল করবে সব ধরনের গণপরিবহন। তবে পূর্বের ন্যায় অর্ধেক আসন খালি রেখে নয়, এখন থেকে পরিবহনের আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে গণপরিবহনগুলো।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads