বিনা দোষে জাহালমের কারাভোগ নিন্দনীয় : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

সংগৃহীত ছবি

জাতীয়

বিনা দোষে জাহালমের কারাভোগ নিন্দনীয় : আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

বিনা দোষে জাহালমের কারাভোগ করাকে নিন্দনীয় ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা এস এস সোকো এশাকে ডাব্লিউয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাহালমের ঘটনাটি এখন দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টাকে জানিয়েছি, দেশে মানবাধিকার লঙ্ঘনবিষয়ক কোনো ঘটনা ঘটলে তা দ্রুত সমাধান করা হয়। প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই। আমরা জানিয়েছি, দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। কেউ মানবাধিকার লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা বাংলাদেশের সাক্ষ্য আইন ও বৈষম্য নিরোধ আইন সম্পর্কে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। আমরা সেগুলো নিয়ে কাজ করব।’

উল্লেখ্য, নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের শ্রমিক জাহালমকে সোনালী ব্যাংকের প্রায় ১৮ কোটি টাকা জালিয়াতির মামলায় দুদক ভুল করে নোটিশ দেয়। আসলে এ ঘটনায় প্রকৃত অপরাধী ছিল জনৈক আবু সালেক। এই ভুল গ্রেফতারি পরোয়ানার কারণে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোড়াশাল থেকে গ্রেফতার করা হয় জাহালমকে। দীর্ঘ কারাভোগের পর ৩ ফেব্রুয়ারি রাতে কাশিমবাজার কারাগার থেকে মুক্তি পান নির্দোষ জাহালম। তবে এই অমানবিক ঘটনার পরিসমাপ্তি হওয়ার সব কৃতিত্ব দেশের গণমাধ্যমের। গণমাধ্যমের অনুসন্ধানেই ধরা পড়ে এই চাঞ্চল্যকর অমানবিক ঘটনাটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads