সারা দেশ

বিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল

  • ''
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ( ইমিগ্রেশন শাখার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামকে (বিপিএম মাদাল) পদকে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে অতিরিক্ত পুলিশ সুপারকে সম্মানজনক এই পদকটি প্রদান করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।

আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বিপিএম পদকে পুরস্কারে ভূষিত করা হয়েছে মোঃ শহিদুল ইসলামকে।

এই পদক আগামীতে আরো ভালো করার পাথেয় হয়ে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে বলে মনে করেন অতিরিক্ত পুলিশ সুপার  শহিদুল ইসলাম। এই পুরস্কার প্রাপ্তিতে মোঃ শহিদুল ইসলাম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads