বিরলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি ছাগল ভুষ্মিভুত

আগুনে ভুষ্মিভুত ছাগল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিরলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি ছাগল ভুষ্মিভুত

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জানুয়ারি, ২০২০

 দিনাজপুরের বিরলে ছাগলের খামারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪৫টি ছাগল ভষ্মীভূত হয়েছে।

আজ রোববার (৫ জানুয়ারী) ভোরে উপজেলার রবিপুর গ্রামে আদনান-মুন্নার যৌথ ছাগলের খামারে এঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

খামারের স্বত্বাধিকারী আদনান জানান, আমাদের খামারে দেশী-বিদেশী উন্নত হরিয়ানা জাতের পাঁঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫ টি ছাগল আগুনে পুরে মারা গেছে। কিভাবে আগুন আগলো আমরা কেউ বুঝে উঠতে পারছিনা। ঘটনাস্থলে বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত আরা পরিদর্শন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads