বিলুপ্ত প্রজাতির কচ্ছপ দিল ২৩টি ডিম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিলুপ্ত প্রজাতির কচ্ছপ দিল ২৩টি ডিম

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২১

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে চার দিনের মধ্যে আরো একটি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’ ২৩টি ডিম পেড়েছে। গত বুধবার রাতে প্রজনন কেন্দ্রে পুকুর পাড়ে বালুর মধ্যে একটি বাটাগুর বাসকা কচ্ছপ ডিম পাড়ে। ডিমগুলো প্রাকৃতিক উপায়ে বালুর মধ্যে রাখা হয়েছে। ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ২০০০ থেকে পৃথিবীতে খুজে না পাওয়া বিলুপ্ত প্রজাতির আটটি বাটাগুর বাসকা কচ্ছপ খুঁজতে খুঁজতে ২০০৮ সালে আমাদের দেশের নোয়াখালী ও বরিশালের বিভিন্ন জলাশয়ে সন্ধান মেলে। এই আটটি বাটাগুর বাসকার মধ্যে ছিল চারটি পুরুষ ও চারটি স্ত্রী। ওই বছরই প্রজননের জন্য আটটি বাটাগুর বাসকা গাজীপুরে নিয়ে যায় বন বিভাগ। কয়েক বছরে ৯৪টি বাচ্চা দিয়েছিল আটটি মা কচ্ছপ বাটাগুল বাসকা। ২০১৪ সালে মূল আটটি বাটাগুর বাসকা ও তাদের জন্ম দেওয়া ৯৪টি ছানাসহ করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয়। এই কেন্দ্রে  ২০১৭ সালে দুটি বাটাগুর বাসকা কচ্ছপের ৬৩টি ডিম থেকে ৫৭টি বাচ্চা জন্ম নেয়। এরপর ২০১৮ সালে দুটি কচ্ছপের ৪৬ ডিম থেকে ২১টি বাচ্চা, ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২টি ডিম থেকে ৩২টি বাচ্চা, ২০২০ সালের ১০ মে একটি কচ্ছপের ৩৫টি ডিম থেকে ৩৪টি বাচ্চা জন্ম নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads