ভারত

বিশাল ভোটের ব্যবধানে জয়ী কঙ্গনা রানাউত

  • ''
  • প্রকাশিত ৪ জুন, ২০২৪

হিমাচল প্রদেশের মান্ডি আসনে বিজেপির প্রার্থী চিত্রনায়িকা কঙ্গনা রানাউত জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।


ওয়েবসাইটের তথ্য বলছে, বিজেপি ২২২ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।


এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন।


বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসন সংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়ায় ৯৮।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads