গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১০ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। এর আগে বুধবার ৮ হাজার ৫৫৭ জনের মৃত্যু এবং ১৬ লাখ ১৭ হাজার ৪৪৮ জন আক্রান্ত হয়েছিল।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৯৯৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৯ লাখ ৩৫ হাজার ৫৮১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ২৫৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন ২ হাজার ৪২০ জন। রাশিয়ায় মারা গেছেন ৭৮৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।





