সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সভায় উপজেলায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, থানার অফিসার্স ইনচার্জ মো. শামীম মূসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, নির্বাহী সদস্য আশিক আলী, সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওয়াহিদ আলী, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, পল্লী বিদ্যুৎ সিলেট-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মো. ছাইফুল ইসলাম, উত্তর বিশ্বনাথ আলী আমজদ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত কুমার সাহা রায় প্রমূখ।
সভা শেষে দুপুর ১২টায় একই হলরুমে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। তিনি জানান, করোনা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি উদযাপিত হবে।





