বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু, হাসপাতালে ২ জন

প্রতীকী ছবি

সারা দেশ

বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু, হাসপাতালে ২ জন

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর, ২০২১

পাবনা পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন- শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে (৩২) রুবেল। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করেন। গত শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে সেখানে জনি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শহরের বড় বাজার এলাকা থেকে মদপান করে তিনজনের মৃত্যু হয়। আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads