বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

প্রতীকী ছবি

অপরাধ

বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০১৯

রাজধানীর হাতিরঝিলের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতকের হামলায় আহত হয়েছেন কনের মাও। অভিযুক্ত ঘাতককে আটক করেছে পুলিশ।

আজ বৃহ্স্পতিবার দুপুরে রাজাধানীর দিলু রোডে সাবেক বিজিএমইএ ভবনের পেছনে একটি কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক আবদুর রব জানান, নিহতের নাম তুলা মিয়া। আর অভিযুক্তের নাম সজীব।

জানা গেছে, হামলার পর ঘাতক সজীব আহমেদকে গণপিটুনি দেয় বিয়েতে আগতরা। পরে তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সজীব জানান, কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads