বাগেরহাটের কচুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মো. সাইদুর রহমানকে গ্রেপ্তর করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার মাদারতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সাইদুর রহমান উপজেলার ছোটবগা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, কচুয়া উপজেলার ছোট বগা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বর্তমানে বাগেরহাট সদরের সোনাতলা এলাকার বাসিন্দা সরকারি চাকুরিজীবী। তার বিরুদ্ধে তারই মামাতো বোন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলাহয় সে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এরপর থেকে সাইদুর রহমান জোবাই গ্রামে তার নিজের তৈরী সাবানা এগ্রো ফার্মের বসত ঘরের দোতলার একটি কক্ষে তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক করে আসছিলেন। পরে ধর্ষিতার পরিবার ঘটনাটি জানতে পেরে সাইদুর রহমানকে বিয়ে করতে বললে তিনি বিয়ে করতে অস্বীকার করে।
এই ঘটনায় পুলিশ সাইদুর রহমানকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে মাধ্যমে করাগাওে পাঠানো হয়েছে।





