সারা দেশ

বীরগঞ্জে কোচিং করানোর দায়ে ৮ হাজার টাকা জরিমানা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০২০

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর দায়ে দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী হাট আইডিয়াল কোচিং সেন্টার এর পরিচালককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের মো.বাহাদুর রহমানের ছেলে ও আইডিয়াল কোচিং সেন্টার এর পরিচালক মো.সুরুজাম্মান তার বাড়িতে কোচিং করানোর সময় হাতেনাতে আটক করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার বলেন, সরকার ঘোষিত কোনো কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও একই দিনে মাস্ক পরিধান না করায় কল্যাণী হাটে ৯টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads