দিনাজপুরের বীরগঞ্জে নসিমন উল্টে ওসমান গনি (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফ্রেরুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ওসমান গনি নসিমন যোগে গরু নিয়ে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীতে রেখে বাড়ি ফেরার পথে কল্যানীহাট নামকস্থানে হঠাৎ নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার পাশ্ববর্তী খাদে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার এসআই স্বপন পাল জানান, সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নসিমনটি নিজপাড়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।





