বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জের অনলাইন পত্রিকা সবুজ বাংলা নিউজ পরিবারের মাঝে পিপিই প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় সবুজ বাংলা নিউজের সভাপতির কার্যালয়ে সবুজ বাংলা নিউজের সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. ইয়াসিন আলী পিপিইগুলো প্রদান করেন।
এ সময় সবুজ বাংলা নিউজের সম্পাদকমণ্ডলীর সভাপতি সকল কলাকৌশলীদের বলেন, প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস মোকাবেলায় পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) একজন সাংবাদিক দায়িত্বকে আরও গতিময় করে তুলবে। কিন্তু পিপিই পরিধান করলেই নিরাপদ ভাবলে চলবে না। করোনা বিস্তার থেকে সকলকে সচেতন হতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক, ডাক্তার,পুলিশ ও মাঠপর্যায় আইনশৃঙ্খলা বাহিনীরা বিপদগ্রস্ত। তিনি আরো বলেন, সাহসীকতার সঙ্গে মাঠ পর্যায় সাংবাদিক তার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মো: শামীম ফিরোজ আলম। এসময় সম্পাদক উত্তম শর্মা (সবুজ বাংলা নিউজ) , সহ-সম্পাদক বিকাশ ঘোষ (সবুজ বাংলা নিউজ), সিনিয়র বার্তা সম্পাদক প্রদীপ রায় জিতু (সবুজ বাংলা নিউজ), সহ-বার্তা সম্পাদক নাজমুল ইসলাম (সবুজ বাংলা নিউজ), আব্দুল মালেক (সবুজ বাংলা নিউজ) সহ আরো অনেকেই এই পিপিই গ্রহণ করেন।





