নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর ৫০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অত্র ফাউন্ডেশনের সভাপতি এম.কাউসার আহমেদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক।
প্রধান আলোচক কবি মহসিন খন্দকার ও শেখ রাসেল আহমেদ এর সঞ্চালনায় অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক, উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আব্দুল মালেক, উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন এবং রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খান সহ সাংবাদিকবৃন্দ ও অত্র ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মভূমি রায়পুরা মতিউর নগর এলাকায় তার প্রতিকৃতিতে অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।





