বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান আর নেই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান আর নেই

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান (মদন) আর নেই। আজ সোমবার বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ,৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষে কনিকাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads