সারা দেশ

বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় লাশের পরনে ছিল চেক লুঙ্গি ও কালো রঙের ফুলহাতা শার্ট। তবে লাশ টি ৬-৭ দিন আগের। লাশের শরীরের পচন ধরে যাওয়ায় কোন চিহ্নই বুঝা যায় না ।
গতকাল ( আজ রবিবার ৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ বড়ইতলা সাত্তার সাহেবের ডক ইয়ার্ড এলাকায় স্থানীয়রা নদীর পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশকের খবর দেন। খবর পেয়ে সদরঘাট নৌ পুলিশ দুপুর বারোটায় লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরী শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান মারুফ জানান, ভাসমান লাশের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিতের জন্য ওয়ারলেস মারফত বিভিন্ন স্টেশনে সংবাদ প্রদান করা হয়েছে এবং সিআইডি ক্রাইম সিন এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads