বিশ্ব

বুলগেরিয়ায় পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৪৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০২১

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে পর্যটকবাহী একটি বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেছে।

বুলগেরিয়ার স্থানীয় সময় রাত ২টার দিকে মহাসড়কের বোসনাক গ্রাম সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা কাজ শুরু করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads