সারা দেশ

বৃদ্ধাশ্রমে মায়েদের সেলাই মেশিন দিলেন ইউএনও'র সহধর্মিনী তৃনা

  • ''
  • প্রকাশিত ২৭ জুন, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু…. ভূপেন হাজারিকার কালজয়ী গানের আদর্শ লালন করে বৃদ্ধাশ্রমে অবস্থানরত মায়েদের সহানুভূতি ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন ইউএনও'র সহধর্মিনী তাহরিমা ইসলাম তৃনা। তিনি বৃদ্ধাশ্রমে মায়েদের হাতে তুলে দিলেন সেলাই মেশিন।

গতকাল বুধবার  কিশোরগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে নিরাপদ বৃদ্ধাশ্রমে বসবাসরত মায়েদের হাতে ইউএনও সহধর্মিণী নিজ হাতেই  সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের গর্বিত জননী লুৎফুন্নেছা। এছাড়া আরও  উপস্থিত ছিলেন নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেদুল ইসলাম সাজু, রোকসানা হক সাথী, রুমানা ফেরদৌস, দিলরুবা আক্তার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads