বৃষ্টিতেই ভেঙে পড়ল মুজিববর্ষের ঘর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বৃষ্টিতেই ভেঙে পড়ল মুজিববর্ষের ঘর

  • প্রকাশিত ১৯ মে, ২০২১

আব্দুস সামাদ, ইসলামপুর (জামালপুর) 

অপরিকল্পিত নিম্নমানের সামগ্রী দিয়ে মুজিববর্ষের ঘর নির্মাণ করায় বৃষ্টিতে ভেঙে পড়েছে উপজেলার দুটি গৃহহীন পরিবারের ঘর। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পচাবাহলা গ্রামে। এনিয়ে আতঙ্ক রয়েছে ওই দুটি পরিবার। তবে উপজেলা প্রশাসন বলছে, নতুন মাটির ওপর এ ঘরগুলোর পাশে খাল থাকায় বৃষ্টির কারণেই ঘরের মাটি সরে গিয়ে ভেঙে গেছে। গত সোমবার থেকে ওই দুটি ঘরের পূর্ণ মেরামতের কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো অপরিকল্পিত নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করায় কারণে ভেঙে পড়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ২০-২০২১ অর্থ বছরের প্রথম পর্যায়ে সরকারি খাস জমিতে ‘ক’ শ্রেণির ৮৮টি ভূমিহীন পরিবারের বসবাসের জন্য নির্মিত হয়েছে প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা বাড়ি। উপজেলায় খাস জমি খুঁঁজে ভূমিহীন ও গৃহহীনদের দুই শতাংশ জমি দিয়ে এসব ঘর তৈরি করে দেওয়া হয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণের ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। গৃহনির্মাণের সরাসরি কাজের তদারকি করছে উপজেলা প্রশাসন ।

উপজেলার পচাবাহলা গ্রামে সরেজমিনে দেখা গেছে, খালের পাশ দিয়ে নতুন মাটি কেটে এক সারিতে পাঁচটি ও অপরপাশে দুটি সেমিপাকা নির্মিত ঘরে বসবাস করছেন সাতটি গৃহহীন পরিবার। তারা গত পাঁচ মাস থেকেই ওসব ঘরেই বসবাস করে আসছেন। ঈদের দ্বিতীয় দিন শনিবার গভীর রাতে প্রচণ্ড বেগে বৃষ্টি হওয়ায় খালের পশ্চিম পাশের দুটি ঘরের মাটি সরে গিয়ে বুদু মন্ডলের অর্ধেক ঘর ও আলম মন্ডলের আংশিক ঘর ভেঙে গেছে।

উপকারভোগী ঘরের মালিক বুদু মন্ডল ও আলম মন্ডল বলেন, ঘরের ভিটিমাটি নরম হওয়ায় গত কয়েকদিনের বৃষ্টির কারণে ভিটিমাটি দেবে গিয়ে আমাদের ঘর ভেঙে পড়েছে। আমরা খুব আতঙ্কে আছি। এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম বলেন, গত দুই দিনে বৃষ্টির কারণে দুটি ঘরের সমস্যা হয়েছে। গত সোমবার সকাল থেকেই ঘরগুলো ঠিক করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads