বেগমগঞ্জে ইন্টার্নি চিকিৎসকের মৃত্যু নিয়ে আতঙ্ক, করোনা সন্দেহে রক্ত আইইডিসিআরে

প্রতীকী ছবি

সারা দেশ

বেগমগঞ্জে ইন্টার্নি চিকিৎসকের মৃত্যু নিয়ে আতঙ্ক, করোনা সন্দেহে রক্ত আইইডিসিআরে

  • বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২০

বেগমগঞ্জের চৌমুহনীতে নিলয় চন্দ্র মজুমদার (২৩) নামে এক ইন্টার্নি চিকিৎসকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঐ ভবনে থাকা বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। করোনা ভাইরাস সন্দেহে রক্ত পরীক্ষার জন্য ঢাকা মহাখালীর আইডিসিআরে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকালে চৌমুহনী পাবলিক হল আজিজিয়া ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, চৌমুহনী পাবলিক হল এলাকায় আজিজিয়া ভবনের ৪র্থ তলায় ভাড়া বাসার তপন চন্দ্র মজুমদারের পুত্র নিলয় চন্দ্র মজুমদার ঐ ভবনের ৩য় তলায় ডাক্তার শরীফুল ইসলামের ডেন্টাল ক্লিনিকে ইন্টার্নি অবস্থায় কর্মরত ছিলেন। গত ৩/৪দিন থেকে তিনি জ্বর, সর্দি, কাশি রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে তিনি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে করোনা ভাইরাস ছিল কি না এজন্য তার শরীর থেকে রক্ত সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

মৃত নিলয়ের পরিবার জানান, তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে ডেন্টাল চিকিৎসার উপর এমবিবিএস পাস করে চৌমুহনী পাবলিক হল ডাক্তার শরীফুল ইসলামের ক্লিনিকে ইন্টার্নি করছিলেন।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও অসীম কুমার দাস জানান, করোনা কিনা তা পরীক্ষার রিপোর্ট হাতে আসলে বলা যাবে। তবে পাবলিক হল এলাকা লক ডাউন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads