বেপরোয়া মটরসাইকেল চালিয়ে প্রান গেলো স্কুল ছাত্রের

সংগৃহীত ছবি

সারা দেশ

বেপরোয়া মটরসাইকেল চালিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২০

মেহেরপুরের গাংনীতে মটরসাইকেল দূর্ঘটনায় কিবরিয়া (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত ও দুই জন আহত হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় মেহেরপুরের গাংনী পৌর এলাকার আখসেন্টার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

কিবরিয়ার বন্ধু কাষ্টদহ গ্রামের পলক জানান, জোড়পুকুরিয়া গ্রাম থেকে আমরা তিনজন বন্ধু, ধর্মচাকী গ্রামের জুনাইদ হোসেন ও কিবরিয়া একই মটরসাইকেলে গাংনীতে আসছিলাম। পশ্চিম মালসাদহ গ্রাম পার হওয়ার পর কিবরিয়া বেপরোয়া গতিতে মটরসাইকেল চালাচ্ছিলেন। নিষেধ করলেও কিবরিয়া কারোর কথা শোনেনি। এক পর্যায় মটরসাইলের নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads