বেলাবতে করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

বেলাবতে করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন, ২০২০

নরসিংদীর বেলাবতে করোনার উপসর্গ নিয়ে মজলুল হক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর পশ্চিমপাঁড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

মজলুল হক উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর পশ্চিমপাঁড়া গ্রামের মৃত সামত আলীর ছেলে ও বটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মজলুল হক কয়েকদিন ধরে ঠান্ডা কাশিতে ভুগছিলেন। বাড়িতে চিকিৎসা নেয়ার পরও স্বাস্থের কোন উন্নতি হয়নি। আর এগুলো করোনার উপসর্গ হওয়ায় গত বুধবার তিনি করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় উপজেলা কুইক রেসপন্স টিমের সাহায্যে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাজা শেষে দাফন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads